কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মাদ্রাসার ছাত্রকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান এ সাজা দেন। সাজাপ্রাপ্ত মোহাম্মদ ছায়েদ আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, ছায়েদ সদর উপজেলার টুমচর কামিল মাদ্রাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি সদর উপজেলার আবিরনগর গ্রামে |