কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় এক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নাইন এ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া ব্যক্তির নাম মুক্তার হোসেন (২৩)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, শহরের একটি পরীক্ষাকেন্দ্রে স্থানীয় কলেজের এক ছাত্রী পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে মুক্তার তার গতিরোধ করে উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় মেয়েটির চিৎকারে কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে ছেলেটিকে আটক করেন। পরে মুক্তারকে ওই সাজা দেওয়া হয়।