কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বিক্রির অপরাধে চট্টগ্রামের বাকলিয়ায় এক মাদক ব্যবসায়ীকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেনের (২৫) বাড়ি কুমিল্লার হোমনায়। তিনি বাকলিয়ার তুলাতলী এলাকায় থাকতেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আসামিকে চার মাসের কারাদণ্ড দেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম