প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মতিউর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদিক গোলাম সারওয়ার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, মতিউরের বাড়ি কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায়। ২০০৯ সালে উপজেলার বিষ্ণবাড়ি গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাসরিন আক্তারের (২৬) সঙ্গে মতিউরের বিয়ে হয়। যৌতুকের টাকা না পেয়ে ২০১০ সালের ২৪ জুলাই রাতে মতিউর স্ত্রীকে লাঠিপেটা করেন। এ ঘটনায় নাসরিন স্বামীর বিরুদ্ধে মামলা করেন।