কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বৃহস্পতিবার দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, গতকাল সকালে মহিপাল বাসস্ট্যান্ডে একটি বাস থেকে পাঁচ কেজি গাঁজাসহ কক্সবাজারের টেকনাফ উপজেলার চৌধুরীপাড়ার হোসেন আলী (৫০) ও রহিমা বেগমকে (৩০) আটক করা হয়। পরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আরিফ মোহাম্মদ ওই দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের ফেনী কারাগারে পাঠানো হয়েছে।