কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কাজে বাধা দেওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির এক সমর্থককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান কবির তাঁকে এই দণ্ড দেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি মো. পিন্টু (২৫) ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের বাসিন্দা। সকালে পিকেটিং করার সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ফরিদপুর অফিস