কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল সোমবার চার মাদক ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড ও এক মাদকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. ফিজনূর রহমান এ সাজা দেন। কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হলেন আবদুল হাকিম, আবুল কাশেম, নিজাম উদ্দিন ও তাজুল ইসলাম। এ ছাড়া মাদকসেবী মো. আলমগীরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের চোলাই মদ ও গাঁজাসহ পদুয়া, বড়হাতিয়া ও আধুনগর থেকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানার পুলিশ।