কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তিনজন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান এই আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের পোদ্দারপাড়ার সেলিম পোদ্দার (২৮), খন্দকারপাড়ার রেজানুল হক (৩৫) ও দুবলাগাড়ী চকপোতার রুবেল প্রামাণিক (৩৫)। শেরপুর থানার এসআই রাজু কামাল বলেন, গতকাল সকালে তাঁদের নিজ এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় আটক করা হয়। তাঁদের বগুড়া জেলখানায় পাঠানো হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি