প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে এক কেজি গাঁজাসহ সোহেল রানা (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন।