কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত গত শনিবার পাঁচজন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শেরপুরের ইউএনও এ কে এম সরোয়ার জাহান ওই আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ধড়মোকাম গ্রামের শহিদুল ইসলাম, শেরুয়া বটতলার মঞ্জু মিয়া, রণবীরবালার রাজু আহম্মেদ, মামুরশাহী গ্রামের মাসুদুর রহমান ও ধুনট উপজেলার বড়িয়া গ্রামের রায়হান শেখ। শেরপুর থানার পুলিশ জানায়, অভিযানের সময় পৌর শহর, ধুনটরোড, শেরুয়া ও মির্জাপুর বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবনকালে তাঁদের আটক করা হয়।