প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা গত রোববার সন্ধ্যায় এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইমরান শেখ (১৮)। তিনি সালথা উপজেলার আটঘর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমরান বোয়ালমারী উপজেলার ধোপাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত
করে আসছিলেন। রোববার বিকেলে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁকে আটক করেন।