প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের এখলাসপুর এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ ব্যক্তিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বালু উত্তোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. রাসেল, মো. মিলন, আক্তার হোসেন, জাকির হোসেন ও রিয়াদ হোসেনকে আটক করে। পরে পুলিশ সন্ধ্যায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এ সময় আদালত তাঁদের ওই শাস্তি দেন। ইউএনও মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।