প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আজিজ। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আজাদ হোসেন (২৮)। তাঁকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত জানান, আজাদ উপনির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট ও নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে তাঁকে নগরকান্দা বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।