কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর শহরে মাতলামি করে মোটরসাইকেল ভাঙচুরের দায়ে গত শনিবার নাজমুল হক (৫৫) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নাজমুল মদ খেয়ে মানুষকে গালাগালি করছিলেন। একপর্যায়ে তিনি একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পুলিশ খবর পেয়ে নাজমুলকে ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর শরীরে মদের অস্তিত্ব পাওয়া যায়। থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, নাজমুলকে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম তাঁকে কারাদণ্ড দেন।