প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে নারীসহ পাঁচ ব্যক্তির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার আদালতের নির্বাহী হাকিম ও সৈয়দপুরের ইউএনও মো. শফিকুল ইসলাম এ সাজা দেন। এর মধ্যে ইসলামবাগ এলাকার আবদুর রহমানের স্ত্রী মোছা. কল্পনা বেগমকে গাঁজা বিক্রির দায়ে ছয় মাস এবং গার্ডপাড়ার মো. শওকত ও সাহেবপাড়ার লিচুবাগান রোডের মুরাদকে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।