কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে আরিফুল ইসলাম (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পঞ্চানন্দ সরকার জানান, আরিফুল দীর্ঘদিন ধরে তাঁর প্রতিবেশী এক গৃহবধূকে উত্ত্যক্ত করছিলেন। রোববার বিকেলে আবারও ওই গৃহবধূকে উত্ত্যক্ত করার সময় গ্রামবাসী আরিফুলকে আটক করে থানায় সোপর্দ করেন। গতকাল সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।