কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় একটি বেসরকারি টেলিভিশনের চিত্রগ্রাহককে মারধর করেছে বখাটেরা। পরে তিন বখাটেকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার দুপুরে নগরের মার্ক টাওয়ারে ওই ঘটনা ঘটে। দণ্ডিত বখাটেরা হলো মার্ক টাওয়ারের মাস্টার মোবাইলের কর্মচারী বিপ্লব, মোবাইল টার্চের কর্মচারী অনিক এবং দ্য মোবাইলের জামাল।