কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যৌন হয়রানির অভিযোগে গত মঙ্গলবার দুই তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অনেক দিন ধরে উত্ত্যক্ত করছিলেন রাঙ্গাবালীর বাহেরচর গ্রামের মেহেদি হাসান (১৮) ও মাহমুদ হাসান (১৯)। গত মঙ্গলবার বিকেলে মেহেদি ও মাহমুদ ওই ছাত্রীর বাড়ির সামনে তাঁকে যৌন হয়রানির চেষ্টা করলে মেয়েটি তার মাকে নিয়ে থানায় অভিযোগ করে। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গাবালীর আমলিবাড়িয়া এলাকা থেকে ওই দুজনকে আটক করে। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেদিকে ছয় মাসের এবং মাহমুদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।