কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের অপরাধে বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের আলামিন শেখ (২০) ও ধনকুন্ডি দক্ষিণপাড়া গ্রামের পরশ আলী শেখ (৩০)। গতকাল বিকেলে তাঁদেরকে বগুড়া কারাগারে পাঠানো হয়। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, গতকাল বেলা ১০টায় ধনকুন্ডি গ্রামের একটি কলাবাগানের মধ্যে মাদক সেবনকালে তাঁদেরকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলাম তাঁদের কারাদণ্ড দেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|