কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যুবকের তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজী গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলো মো. মাহমুদ উল্লাহ ও রিয়াজ উদ্দিন। দীর্ঘদিন ধরে তারা পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করত। শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি|