কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় এমবিবিএসের ভুয়া সনদ ব্যবহার করে রোগী দেখার দায়ে গত শুক্রবার মিজানুর রহমানকে (৪০) এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নগরকান্দার নির্বাহী হাকিম ও ইউএনও আবদুল আজিজ আদালত পরিচালনা করেন। মিজানুর নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা সদরের বাজারের মধ্যে একটি দোকানে রোগীদের চিকিৎসা করতেন। ইউএনও আবদুল আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ফরিদপুর অফিস|