কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল বুধবার একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে এর ব্যবস্থাপককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের ইটাহাটা
এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই মা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছিল। অভিযোগ পেয়ে গতকাল অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুমোদনপত্র চাইলে তারা তা দেখাতে পারেনি। এ সময় ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামানকে কারাদণ্ড দেওয়া হয়। পরে হাসপাতালটি সিলগালা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ২০১৩ সালে একই অভিযোগে এ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছিলেন।