কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে এক ভূমি দালালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ে মুরাদ হোসেন নামের ওই দালাল তদবির নিয়ে যান এবং কর্মচারীদের সঙ্গে তর্কে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। অপরাধ স্বীকার করায় মুরাদকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবীন্দ্র চাকমা এই সাজা দেন। রামগতি থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত মুরাদকে কারাগারে পাঠানো হয়েছে।