কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার ইভ টিজিংয়ের দায়ে ইন্দ্র মোহন কোচ (১৯) নামের আদিবাসী এক তরুণকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোল্লা। পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, ইন্দ্র মোহন এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন এবং মুঠোফোনে অশ্লীল খুদে বার্তা পাঠাতেন। পরে মেয়েটির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ শমুশ্চুড়া বাজার থেকে তাঁকে আটক করে। নালিতাবাড়ী থানার উপপরির্দশক (এসআই) আরিফ হোসাইন বলেন, দুপুরে ইন্দ্র মোহন কোচকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।