প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গতকাল সোমবার দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. ফিজনূর রহমান। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে আবদুল করিম ও হাবিবুর রহমান। এদের মধ্যে গাঁজা বিক্রির অপরাধে আবদুল করিমকে এক বছর এবং হাবিবুর রহমানকে ইয়াবা বিক্রির দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।