প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে আট ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মামুন তালুকদার (৪৫), শাহজাহান খান (৩৫), ফিরোজ (৩২), মাসুদ রানা (৩৪), বিদ্যুৎ (২৫), ফরিদুল (২৬), সাইদুল (২৩) ও আপেল (১৮)। আদমদীঘি থানার ওসি তোজাম্মেল হক জানান, গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর তাঁদের সাজা দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।