কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম আরিফুজ্জামান তাঁদের এ কারাদণ্ড দেন। থানার এএসআই ইকবাল হোসেন বলেন, গত সোমবার রাতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে উপজেলার বিনাহালী গ্রামের মাসুম মণ্ডল ও সান্তাহার শহরের রথবাড়ী এলাকার আশরাফ আলীর ছেলে আওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। আদালত আওলাদকে ছয় মাস এবং মাসুম মণ্ডলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।