কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরা মুরগি বিক্রির অপরাধে মো. দিদার নামের এক মুরগি বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হাবিবুল হাসান এ কারাদণ্ড দেন। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মুহসীন জানান, পটিয়ার কাশিরহাট এলাকার একটি পোলট্রি ফার্ম থেকে ৬৫টি মুরগি নামমাত্র মূল্যে কেনে দিদার। পরে সেগুলো বিক্রির জন্য বাকলিয়ার জামাই বাজারে নিয়ে যায়। কিন্তু বিক্রির আগেই পুলিশ খবর পেয়ে মুরগিসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।