প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে গত রোববার দুজনকে কারাদণ্ড দিয়েছেন। তাঁরা হলেন বদরুল মিয়া (৩০) ও আলমগীর মিয়া (৩০)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মোজাম্মেল হক এ আদালত পরিচালনা করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বলেন, পৌর শহরের গরুহাট্টা এলাকায় রোববার সন্ধ্যায় দৌলতপুর গ্রামের বদরুল ও আলমগীর গাঁজা সেবন করছিলেন। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে তাঁদের আটক করা হয়। রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত বদরুলকে এক বছর ও আলমগীরকে ছয় মাসের কারাদণ্ড দেন। গতকাল সোমবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।