প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতলামি করার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা কৃষক লীগের সহসভাপতি সুবল করকে (৫০) গতকাল মঙ্গলবার সকালে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মোজাম্মেল হক এই আদালত পরিচালনা করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমিজুল হক বলেন, গত সোমবার রাতে পৌর শহরের বসুন্ধরা মোড়ে মদ খেয়ে মাতলামি করছিলেন সুবল কর। ওই রাতই তাঁকে সেখান থেকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।