প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের বিভিন্ন সময় নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে ওই কেন্দ্রের গার্ডকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম দণ্ড দেন। জেলা প্রশাসনের মিডিয়া সেলের কর্মকর্তা ও সহকারী কমিশনার শরিফুল ইসলাম জানান, গতকাল বুধবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামাল কোনাবাড়ীতে কিশোরী উন্নয়ন কেন্দ্র আকস্মিক পরিদর্শনে যান। এ সময় নিবাসীদের খোঁজখবর জানতে গেলে কেন্দ্রের গার্ড কাওছার ভূঁইয়ার বিরুদ্ধে নিবাসীরা বিভিন্ন সময় তাদের নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ করে।