কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া থেকে ইয়াবাসহ গ্রেপ্তার তিন যুবককে গতকাল রোববার ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. ফিজনূর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। পুলিশ সূত্র জানায়, লোহাগাড়ার পদুয়া আওয়ালপাড়া থেকে গতকাল ভোরে ইয়াবাসহ জসিম উদ্দিন, আরিফুল ইসলাম, মো. আবদুল কুদ্দুসকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। লোহাগাড়া ইউএনও মো. ফিজনূর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ছাড় দেওয়া হবে না।