প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রবিউল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার এ দণ্ড দেন। নাহিদা আক্তার জানান, রোববার সন্ধ্যায় উপজেলার খলিষাকুণ্ডি ইউনিয়নের শরিষাডুলি গ্রামের পাশে মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় শরিষাডুলি গ্রামের রবিউল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাদণ্ড দেন।
কুষ্টিয়া অফিস