কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে ছিনতাইয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার এক ছিনতাইকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। গত মঙ্গলবার রাতে সান্তাহার টাউন পুলিশ সান্তাহার শহরের মালশন রাস্তায় ছিনতাইয়ের চেষ্টার সময় ছুরিসহ হোসেন মুন্না (২৪) নামের ছিনতাইকারীকে আটক করে। হোসেন মুন্না সান্তাহার ঢাকাপট্টি এলাকার বাসিন্দা। সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই মুক্তি মাহমুদ জানান, আটক মুন্নাকে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।