প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার ইদুপাড়ায় কিশোরীকে যৌন হয়রানি ও কটূক্তি করার অভিযোগে গত রোববার রাতে উপজেলার নিদ্রার চর গ্রামের জহিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড হয়েছে। আমতলীর ইউএনও মোহাম্মদ আবদুল্লাহর ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ডাদেশ দেন। তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, জহিরুল ইসলাম একজন কাঠমিস্ত্রি। তালতলীর ইদুপাড়ায় একটি বাড়িতে কাজ করতে গিয়ে ওই বাড়ির কিশোরীকে যৌন হয়রানি ও কটূক্তি করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল।
বরগুনা প্রতিনিধি