প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে চার মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হাকিম আরিফুজ্জামান এ রায় দেন। আদমদীঘি থানা-পুলিশ বুধবার সকালে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে উপজেলার ধনতলা গ্রামের সাজু ইসলাম (৩০), কোমারপুর গ্রামের আলম মণ্ডল (২৫), আফতাব হোসেন (৩৫) ও সান্তাহার চা-বাগান এলাকার রফিকুল ইসলামকে (৪০) আটক করে। পরে আদালতের বিচারক সাজু ইসলাম আলম মণ্ডলকে এক মাস, আফতাব হোসেন ও রফিকুল ইসলামকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।