কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সাত জুয়াড়ির ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত ১০টার দিকে আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী ওই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামের মহিউদ্দিন (২৭), আতাউর রহমান (৩০), মাহফুজুল হক (৩০), ফজলুল হক (৪৫), মমিনুল ইসলাম (২৩), অতুল চন্দ্র রায় (৩৮) ও হাজীপাড়া গ্রামের জামিয়ার রহমান (৩০)। সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় এসব ব্যক্তিকে আটক করা হয়।