কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান এ রায় দেন। থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার সান্তাহার শহরের কলসা রথবাড়ী এলাকার সাইফুল ইসলামের ছেলে আবু হাসান ডাবলুকে (২১) মাদক সেবনের অভিযোগে রোববার রাতে পুলিশ সান্তাহার পৌর শহর থেকে আটক করে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।