প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ফিজনূর রহমান এ সাজা দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে দিলীপ ধর ও পলাশ কান্তি নাথকে ছয় মাস এবং রবি শংকর নাথকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. ফিজনূর রহমান জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।