কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের দায়ে শাহিনুর ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। গতকাল রোববার দুপুরে ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহিনুরকে ওই দণ্ডাদেশ দেন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর ইউএনও রাহেনুল ইসলাম। পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তপন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|