কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে অস্ত্র মামলায় নাজমুল হাসান (৩০) নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিব এ আদেশ দেন। নাজমুলের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার পূবেরগাঁও এলাকায়। নরসিংদী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ন ম রুহুল আমিন বলেন, গত বছরের সেপ্টেম্বরে নরসিংদী শহর এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মামলা করে। নরসিংদী প্রতিনিধি|