কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত আখের আলী (২০) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক ও কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান এ আদেশ দেন। আখের আলী উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভটভটিচালক। কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, আখের আলী ওই ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে। গতকাল সকালে এ ঘটনার পরপরই ওই ছাত্রী ইউএনওর কাছে অভিযোগ করে। ইউএনওর নির্দেশে পুলিশ দুর্গাপুর বাজার থেকে আখের আলীকে আটক করে।