কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের অপরাধে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও ইউএনও শফিকুল ইসলাম এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন আল-আমিন (২০) ও কামরুজ্জামান (২৬)। তাঁদেরকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে তাঁরা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জিআরপি মোড় এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি