কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের বলেশ্বর নদে বাঁধাজাল দিয়ে মাছ ধরার দায়ে আট জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় নির্বাহী হাকিম আরিফুল হকের নেতৃত্বে পরিচালিত আদালত এ সাজা দেন। আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বলেশ্বর নদে অভিযান চালিয়ে বাঁধাজাল দিয়ে মাছ ধরার সময় আট জেলেকে আটক করা হয়। এ সময় ৩৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। সন্ধ্যায় আটক জেলেদের এক বছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।