কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকার একটি মাজারে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ নয়জনকে আটক করেন র্যা ব-১ সদস্যরা। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিন করে কারাদণ্ড দেন। আদালতের বিচারক শরীফুল ইসলাম জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পোড়াবাড়ি এলাকার ফসিউদ্দিন পাগলা মাজারে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাঁদের আটক করেছে র্যা ব। পরে তাঁদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা, ৫৪০ গ্রাম সিদ্ধিপাতা ও ২৩০টি কলকে উদ্ধার করা হয়।