কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া পৌর এলাকায় গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে পৌর এলাকার বিভিন্ন বেকারিতে নির্বাহী হাকিম রুমানা তানজিন অন্তরার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেট্রোবাংলা মহল্লায় জাহিদুল লাচ্ছা সেমাই বেকারির মালিক জাহিদুল ইসলামকে ১ লাখ, চকসিংড়া মহল্লার নিশা বেকারির মালিক জাকির হোসেনকে পাঁচ হাজার ও নিংগইন আদর্শ গ্রামে সিটি ফুড বেকারির মালিক আরিফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।