কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গত বৃহস্পতিবার গাঁজাসহ দুই নারীকে আটক করেছেন র্যা ব-১-এর সদস্যরা। গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের র্যা ব-১-এর সহকারী পরিচালক মহিউল ইসলাম জানান, টঙ্গীর আমতলী বস্তি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে স্টেশনপাড়ার বাসিন্দা রোজিনা আক্তারকে (২০) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে রোজিনাকে ক্রেতা সাজিয়ে একই এলাকার ফাতেমা বেগমকে (৫০) ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আদালত ফাতেমাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শ টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং রোজিনাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।