প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পশ্চিম গোলদহ গ্রামের মরিয়ম বেগমকে (৪০) গতকাল বুধবার দুপুরে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক এই সাজা দেন। ফুলছড়ি থানার পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পশ্চিম গোলদহ গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে র্যা ব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা তাঁর বাড়িতে অভিযান চালান। এ সময় সাড়ে তিন কেজি গাঁজাসহ তাঁকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা। দুপুরে মরিয়মকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এই সাজা দেন।