প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ দলের টানা ৪৮ ঘণ্টা অবরোধ চলাকালে গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানবাহন চলাচলে বাধা দেন অবরোধকারীরা। এ অপরাধের দায়ে সাঈদ তামীম ও রাশেদ আহম্মদ নামে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি