কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা বিক্রির অভিযোগে রংপুরের তারাগঞ্জে রবিউল ইসলাম (২৫) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারাগঞ্জের ইউএনও ও নির্বাহী হাকিম গোলাম মওলা ওই দণ্ডাদেশ দেন। তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, দীর্ঘদিন ধরে কাছনা গ্রামের রবিউল বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে গতকাল সকালে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।